প্রোটিন সমৃদ্ধ ছোলার সালাদ
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে সালাদ খাওয়ার বিকল্প নেই। ছোলা দিয়ে সহজেই বানাতে পারেন এমন একটি স্বাস্থ্যকর প্রোটিন সালাদ।
উপকরণ
সেদ্ধ ছোলা : ১ কাপ
অলিভ অয়েল: সামান্য
অরিগ্যানো পাউডার: আধা চা চামচ
মরিচের গুঁড়া: স্বাদমতো
জিরার গুঁড়া: আধা চা চামচ
রসুন কুচি: ১ চা চামচ
শসা কুচি: আধা কাপ
গাজর কুচি: আধা কাপ
টমেটো কুচি: আধা কাপ
ক্যাপসিকাম কুচি: আধা কাপ
ধনেপাতা কুচি: পরিমাণমতো
পেঁয়াজ কুচি: স্বাদমতো
কাঁচা মরিচ কুচি: সামান্য
লবণ: স্বাদমতো
লেবুর রস: ২ চা চামচ
গোলমরিচের গুঁড়া : সামান্য
মধু: সামান্য
প্রথম ধাপ: একটি প্যানে সামান্য অলিভ অয়েল গরম করুন। এতে সেদ্ধ ছোলা দিন।এরপর অরিগ্যানো পাউডার, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিন।
মসলায় ছোলা ভালোভাবে মাখা হলে নামিয়ে নিন।
দ্বিতীয় ধাপ: একটি বড় পাত্রে শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম ও ধনেপাতা কুচি একসঙ্গে নিন।
এর সঙ্গে ভাজা ছোলা মিশিয়ে দিন।
তৃতীয় ধাপ: এবার পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, লবণ, লেবুর রস, গোলমরিচের গুঁড়া, মধু ও সামান্য অলিভ অয়েল যোগ করুন।সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন।
সালাদ বানানো হয়ে যাওয়ার পরপরই পরিবেশন করুন।
ঢাকা/লিপি